- - -

চট্টগ্রামে আ.লীগের প্রার্থী মো : মহিউদ্দীন বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ

Print News

চট্টগ্রামে আ.লীগের প্রার্থী মো : মহিউদ্দীন বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পটিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন।
কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেন কানু দেব।
আদেশে বলা হয়, গত ২৪ ডিসেম্বর রাতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের নগরের হালিশহর এইচ ব্লক, ঘোলশহর এলজিইডি ভবনের সামনে ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিপরীতে টাঙানো পোস্টার, ব্যানার নামিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম লিখিত অভিযোগ করেন। আপনার (মহিউদ্দিন বাচ্চুর) প্রত্যক্ষ নির্দেশে ও সমর্থক দ্বারা সংগঠিত হয়েছে।
যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(২) অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে কেন সুপারিশ করা হবে তা আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় পুরাতন আদালত ভবনের দ্বিতীয় তলায় ব্যক্তিগতভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শাতে বলা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa