
নৌকা প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
লক্ষ্মীপুর -(রায়পুর-২ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড.নুর উদ্দিন চৌধূরী নয়নের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সভাটি মঙ্গলবার (২৬ ই- ডিসেম্বর) দুপুর ১.৩০ টার সময় রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরি নয়ন তার নিজের পরিচিতি তুলে ধরেন। এছাড়াও তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলের সারা দেশব্যাপী উন্নয়নের চিত্র এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন আগমী ৭ তারিখের জাতীয় নির্বাচনে জোর জবরদস্তি করে নয়,আমি আমার আচরণ দিয়ে এখানকার মানুষের মন জয় করে নিতে চাই। আমি আমার দলীয় সকল নেতা কর্মীদেরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছি কোথাও কোনরকম নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন করা না হয়। আমার প্রতিদন্ধি সকল প্রার্থী যেন শান্তি এবং শৃঙ্খলা মোতাবেক তারা তাদের নির্বাচন পরিচালনা করতে পারে এব্যাপারে তাদের প্রতি দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, ৩নং চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান সফিক পাঠান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুসাঈদ জুটনসহ দলীয় আরও অন্যান্য নেতা কর্মীগণ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকায় কর্মরত প্রেস ক্লাব, রায়পুর সাংবাদিক ক্লাব,সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিট, সাংবাদিকগণ।
![]()









