- - -

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ৯৫তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প

Print News

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীর পশ্চিম ধলইয়ে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৯৫তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাপম্প ( ২১ ডিসেম্বর) মাদ্রাসা-এ-জিয়া মওলা হক ভান্ডারীর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা-এ-জিয়া মওলা হক ভাণ্ডারী পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন, শিশু, বাত-ব্যথা, ডায়বেটিস, হাঁপানি ও চর্ম রোগের চিকিৎসক ডা. সাজিদ মাহমুদ চৌধুরী, গাইনী, প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ডা. জান্নাতুল নাইম জেকি, চক্ষু চিকিৎসক ডা. মো. শফিকুল আলম। সহযোগিতায় ছিলেন গণি হসপিটাল লিমিটেড এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, সরকারহাট চক্ষু সেবা কেন্দ্র। বাদে মাগরিব হতে মিলাদ মাহফিল ও বাদে এশা থেকে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। কাউয়ালি পরিবেশন করেন চট্টগ্রামের সুনামধন্য মো. নাছির উদ্দীন কাউয়াল।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa