- - -

লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রচারণা তুঙ্গে, মাঠে নেই অন্য প্রার্থীরা

Print News

লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রচারণা তুঙ্গে, মাঠে নেই অন্য প্রার্থীরা

 

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডেও ছুটে বেড়াচ্ছেন এই প্রার্থী।

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরইমধ্যে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে লক্ষ্মীপুরের আনাচে-কানাচে।

বিভিন্ন এলাকার অলিগলিতে হাঁটলেই চোখে পড়ছে চারদিকে ঝুলিয়ে রাখা সাদাকালো পোস্টার। আসন্ন নির্বাচনের প্রচারণা যে শুরু হয়ে গেছে, তা রায়পুরের অলিগলির রাস্তার সাজসজ্জাতেই বোঝা যাচ্ছে। তবে বেশি অংশের পোস্টারই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এর নৌকার পোস্টার। আর মাঝেমধ্যে জাতীয় পাটির থাকলেও ১২ প্রার্থীর মধ্যে এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এর পোস্টার বেশি।

লক্ষ্মীপুর-২ আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, সেলিনা ইসলাম ছাড়াও এমপি নয়নের স্ত্রী স্বতন্ত্র হিসেবে চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা, জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ মিঠু, তৃণমূল বিএনপির আবদুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ সুপ্রিম পার্টর জহির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আমির হোসেন, মুক্তিজোটের ইমাম উদ্দিন সুমন, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান দাদন গাজী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ফরহাদ মিয়া প্রার্থী হয়েছেন

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারে নেমেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। তবে লক্ষ্মীপুর-২ আসনে ১২ জন প্রার্থী থাকলেও নৌকা ও জাতীয় পাটি ছাড়া আর কারো কার্যক্রম চোখে পড়ছে না খুব একটা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa