
সাতক্ষীরায় হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচন সহ এক দফা দাবিতে বিএনপি- জামায়াত সহ বিরোধীদল ও জোটের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে বেলা ১টার দিকে মিছিলটি শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বের হয়। দ্রুত বেগে মিছিলটি স্লোগান দিতে দিতে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে যেয়ে শেষ হয়।
২৮ অক্টোবর এর পর থেকেই বিএনপি ইতো মধ্যে ৩ দফায় ৪ দিনের হরতাল এবং ১১ দফায় ২০ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদা ভাবে পালন করে যাচ্ছে বিরোধী দলগুলো।
![]()









