- - -

অসামাজিক কর্মকাণ্ডের দায়ে ফটিকছড়িতে আবাসিক হোটেল সিলগালা

Print News

নিজস্ব প্রতিবেদক

অসামাজিক কর্মকাণ্ডের দায়ে ফটিকছড়িতে  কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে নাজিরহাটের হৃদয় আবাসিক হোটেল এবং হেঁয়াকো ঈসা গেস্টহাউস নামে ২ আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।

সোমবার(১৮ ডিসেম্বর) দুপুর ১ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত টানা অভিযানে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন ফটিকছড়ির সহকারী কমিশনার(ভূমি) ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট জানান, নাজিরহাট পৌরসভা ও দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে
অভিযান চালিয়ে অসামাজিক ও বেআইনী কার্যক্রম পরিচালনাসহ গণ উপদ্রব সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নাজিরহাট হৃদয় আবাসিক হোটেল ও হেয়াকো  ঈসা গেস্টহাউস সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান,হেয়াকো বাজারে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও বেআইনীভাবে দোকানের বাইরে সরকারি রাস্তা দখল করে ফল সহ অন্যান্য মালামাল রাখায় তা আইনানুগভাবে বাজেয়াপ্ত করে জনপ্রতিনিধির উপস্থিতিতে এতিমখানা ও শিক্ষা প্রতিষ্টানের অনুকূলে প্রদান করা হয়েছে।

এছাড়া সড়ক পরিবহন আইনে রেজিস্ট্রেশন লাইসেন্সবিহীন মোটর সাইকেল চালনার দায়ে কয়েকজন আরোহীকে ১১টা মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa