
বাইনজুরী শান্তি সংঘের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৩ বছর পর্দারপন উপলক্ষে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বাইনজুরী শান্তি সংঘের উদ্যোগে অদ্য বিজয় দিবসের প্রথম প্রহরে বরমা ইউনিয়ন পরিষদস্থ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মামুন, মোঃ আবুল কালাম, মোঃ জমির উদ্দিন, মোঃ সোহেল, মোঃ আব্দুর রহিম, শুভ, মোঃ আমজাদ হোসেন, মোঃ শাকিল, মোঃ আলাউদ্দিন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ তারেক, মোঃ উসমান, মোঃ তাহমিদ, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ সাফি, মোঃ আসিফ, মোঃ সিফাত হোসেন, মোঃ রায়হান, মোঃ আরফান, মোঃ আবিদ , মোঃ মিসকাত, আলিফ, সজিব, মোঃ মোর্শেদ, মোঃ সাব্বির হোসেন, মোঃ ফাহিম প্রমুখ।
![]()









