- - -

বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদের ২য় কার্যকরী পরিষদ গঠন কল্পে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Print News

ভূজপুর সিংহরিয়া শ্রী শ্রী কালীমট ও মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ভূজপুর ইউনিয়ন সংসদের ২য় কার্যকরী পরিষদ গঠন কল্পে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী শ্মশান কালীমঠ পরিচালনা পরিষদের সভাপতি বুলবুল কান্তি দেব। সভাপতিত্ব করেন বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদের সভাপতি মাষ্টার টিটু মহাজন। শুভ উদ্বোধক ছিলেন শ্মশান কালীমঠ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এড. শ্রী তরুণ কিশোর দেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর শ্রী শ্রী হরি দুর্গা কালী মন্দিরের সাধারণ সম্পাদক রনজিৎ পাল। বিশেষ অতিথি ছিলেন শ্রী তাপস চন্দ্র বাবু, টিটু কুমার দেব, বীরমুক্তিযোদ্ধা বাবুল দেব, বিজয় মজুমদার, সমীরণ কর্মকার, বাগীশিক ফটিকছড়ি উপজেলার সভাপতি সুমন বণিক, সম্পাদক রুপক দে, উজ্জ্বল নাথ, বিটু শীল, রাজিব বণিক, সুমন দে, কাঞ্চন নাথ, মানষ কুমার ত্রিপুরা ও অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন মাষ্টার প্রবীর আচার্য ও রুপক দে। আহ্বায়ক কমিটির সিদ্ধান্তক্রমে মাষ্টার টিটু মহাজনকে সভাপতি, মাষ্টার প্রবীর আচার্যকে সাধারণ সম্পাদক, শান্তু গুপ্তকে অর্থ সম্পাদক, রাজীব বণিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি (২০২৩-২০২৬) বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদ গঠন করা হয়।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa