- - -

লক্ষীপুরের রায়পুরে দুর্নীতিবিরোধী দিবস পালিত

Print News

লক্ষীপুরের রায়পুরে দুর্নীতিবিরোধী দিবস পালিত

 

শনিবার সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়পুর উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

এর পূর্বে সকাল সাড়ে ১০টায় মার্চেন্টস একাডেমি স্কুলের সামনে থেকে র‌্যালি বের করে উপজেলা পরিষদের সম্মুখে সমাপ্তি ঘটে।

রায়পুর উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েম চৌধুরী সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার মনিরা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি রুবিনা আক্তার, সদস্য মোহতাসিন বিল্লাহ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa