- - -

চোরাই ডিজেল-মবিলসহ দুইজন গ্রেফতার

Print News

নিজস্ব প্রতিবেদক

নগরের পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাই ডিজেল ও মবিলসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মো.সুলাইমান (২৯) ও মো. নেজাম (২৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, সী-বিচ এলাকায় একটি বসতঘরে চোরাই ডিজেল এবং মবিল ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে হেফাজতে থাকা অবৈধভাবে সংগ্রহকৃত ৩৩টি প্লাস্টিকের জারিকেনে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল এবং ৭টি জারিকেনে ২৮০ লিটার মবিল পাওয়া যায়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভ্যাসগতভাবে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি থেকে অকটেন, ডিজেল ও মবিল সংগ্রহ করে। পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত ডিজেল এবং মবিলের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। তাদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa