- - -

বাগমারার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

বাগমারার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

৫৫ রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়ে বাগমারায় তৃনমূল আ.লীগের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাই আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে এমপি উপহার দিবেন।

আমি কথা দিচ্ছি আপনারা আমাকে এমপি নির্বাচিত করলে বাগমারায় আর কোনো প্রকার ঘুস-দূর্নীতি থাকবে না। সোমবার বাগমারায় মহিলা আ.লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

আউচপাড়া ইউনিয়ন মহিলা আ.লীগ সহসভাপতি প্রভাষক সেলিনা আক্তারের সভাপতিত্বে ও গনিপুর ইউনিয়ন মহিলা আ.লীগ নেত্রী শাহিদা আলম শাহীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি.এম সফিকুল ইসলাম,জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, আ.লীগ নেতা প্রভাষক মাহাবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার ও পৌর কাউন্সিলর শামীমা আক্তার বিউটি প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa