- - -

কিশোরগঞ্জ- ২ আসনে মেজর আক্তারসহ ৩ জনের মনোনয়ন বাতিল

Print News

কিশোরগঞ্জ- ২ আসনে মেজর আক্তারসহ ৩ জনের মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জ-২(কটিয়াদী -পাকুন্দিয়া) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর আক্তারসহ তিনজনের মনোয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
জানা যায়,রোববার(৩ ডিসেম্বর) তাদের মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতাকে হলফ নামায় তথ্য গোপন করার অভিযোগে মনোয়ন বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন বাতিল হওয়া অপর দুই প্রার্থী হলেন, তৃণমূল বিএনপির মো: আহসান উল্লাহ ও গণতন্ত্রী পার্টির মো: আশরাফ আলী। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি,বীর মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধু হত্যা মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ সহ পাঁচ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa