- - -

ফটিকছড়িতে এল.জি.পি পদে পুনরায় নিয়োগ পেলেন এড. নসরত আলম বাবর

Print News

এনামুল হক,ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য পুনরায় এল.জি.পি (লোকাল গর্ভমেন্ট প্লিভার) পদে নিযোগ পেলেন এড. নসরত আলম বাবর।

গত ২০ নভেম্বর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) স্মারক সলিসিটর জিপি/পিপি (চট্টগ্রাম) ১৮/২০০৯-১৪ ইংরেজি মূলে ফটিকছড়ি আদালতের  তাকে এল.জি.পি হিসবে পুনরায় নিযুক্ত করেন।

৯০ এর  দশকের এ সাবেক  ছাত্রনেতা ফটিকছড়ি বার  এসোসিয়েশনের  সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এছাড়াও তিনি ২০১৪ সালে ফটিকছড়ির এল.জি.পি হিসাবে নিয়োগ প্রাপ্ত হয় এবং ২০২২ সালে  চট্টগ্রাম জেলা জজ আদালতের এডিশনাল জিপি নিযুক্ত হয়ে সুনামের সাথে সরকারী দায়িত্ব পালনরত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য পুনরায় ফটিকছড়ির এল.জি.পি (লোকাল গর্ভমেন্ট প্লিভার) নিযুক্ত হওয়ায় মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুর রহমান, মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনি, জেলা পরিষদ চেয়ারম্যান কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক নির্যাজিত ছাত্রনেতা এইচ, এম, আবু তৈয়ব, আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন চৌং, তৌহিদুল আলম বাবু, শাহাজান, ফখরুল আনোয়ার, সৈয়দ মুহাম্মদ বাকের, মেয়র মোঃ ইসমাঈল হোসেন, মঞ্জুর মোর্শেদ ফিরোজ, আকতার মাহমুদ পারভেজ, বকতেয়ার সাঈদ ইরান,সাকিবুল হাসান,চেয়ারম্যান শাহনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ গোলাফর রহমান, নাজিম উদ্দিন মুহুরী সহ উত্তর জেলা উপজেলা ও সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ মৎস্য লীগের চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন অভিনন্দন জানাইছেন।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ফটিকছড়ি ও চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি-সম্পাদক, মহানগর পিপি আবদুর রশিদ, জেলা পিপি ইফতেকার সাইমুন চৌং, জেলা জিপি নাজমুল আহসান অভিনন্দন জানান।

এদিকে এডভোকেট নসরত আলম বাবর পূর্বের ন্যায় রাষ্ট্রপক্ষে সফলভাবে মামলা পরিচালনার দায়িত্ব পালন করার জন্য সকলের দোয়া সহযোগিতা কামনা করেন। তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa