- - -

এবার চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৫১ প্রার্থী

Print News

এবার চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৫১ প্রার্থী

উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫১ জন প্রার্থী।
গতকাল ৩০ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। এ সময় প্রার্থীদের অনেককে নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করতে দেখা যায়।
এনিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে মারধরও করে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়া নির্বাচনে পুলিশ প্রটোকল নিয়ে জাতীয় পতাকাবাহী গাড়িতে মনোনয়নপত্র জমা দিতে আসেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।
যা নিয়ে তৈরি হয় বিতর্ক। আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া এই প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দেন।
এখন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া ১৬ আসনের মধ্যে রয়েছে, চট্টগ্রাম-১ আসনে ৮ জন, চট্টগ্রাম-২ আসনে ১৪ জন, চট্টগ্রাম-৩ আসনে ১০ জন, চট্টগ্রাম-৪ আসনে ৯ জন, চট্টগ্রাম-৫ আসনে ১০ জন, চট্টগ্রাম-৬ আসনে ৫ জন, চট্টগ্রাম-৭ আসনে ৭ জন, চট্টগ্রাম-৮ আসনে ১৩ জন, চট্টগ্রাম-৯ আসনে ৭ জন, চট্টগ্রাম-১০ আসনে ১২ জন, চট্টগ্রাম-১১ আসনে ৯ জন, চট্টগ্রাম-১২ আসনে ১০ জন, চট্টগ্রাম-১৩ আসনে ৭ জন, চট্টগ্রাম-১৪ আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৯ জন এবং চট্টগ্রাম-১৬ আসনে ১৩ জন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তোফায়েল ইসলাম ও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সুষ্ঠুভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে জানান।
তফসিল অনুযায়ী আগামী ৩ ও ৪ ডিসেম্বর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের স্ব স্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলেও জানান তারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa