
অষ্ট পরিস্কারসহ মহাসংঘদান ও
জ্ঞাতি সম্মেলন আগামীকাল
সাতকানিয়া উপজেলার শীলঘাটা পরিনির্বাণ বিহার ও পল্লী উন্নয়ন সংস্থার প্রাক্তন সভাপতি, ধার্মিক উপাসক ও বিশিষ্ট সমাজসেবি প্রয়াত ধীরেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে, তৎসহধর্মীণি ও গর্ভধারিণী মাতা,পূর্ণ্যশীলা, ধার্মিক উপাসিকা, রত্নগর্ভা, সংঘমাতা, স্বর্গিয়া নীরু বালা বরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ধীরেন্দ্র লাল বড়ুয়ার পরিবারের আয়োজনে সাতকানিয়া উপজেলাধীন শীলঘাটা ধীরেন্দ্র নীরু বালা ভবনে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান ও জ্ঞাতি সম্মেলন।
মহতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একুশেপদকপ্রাপ্ত, অগগমহাপন্ডিত, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির। এছাড়াও অনুষ্ঠানে মহামান্য উপসংঘরাজগণ উপস্থিত থাকবেন। পূর্ণ্যময় অনুষ্ঠানে সকল জ্ঞাতি উপাসক – উপাসিকাদের উপস্থিতির আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও আজ ৩০শে নভেম্বর সন্ধ্যা সন্ধ্যা ৬ টায় পরিত্রাণ পাঠ ও গ্রন্থ প্রকাশনা উৎসব, শতাধিক জাতিগণকে বস্ত্র দান এবং বুদ্ধ কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
![]()









