- - -

মনজুর আলম স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন

Print News

মনজুর আলম স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন

 

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসন থেকে স্বতন্ত্র পদে প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম।
গতকাল ২৭ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন মনজুর আলমের ছেলে মো. সরওয়ার আলম।
সরওয়ার জানান, সাবেক মেয়র এম মনজুর আলম যুগ যুগ ধরে এ জনপদের সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি ১৭ বছর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, ৩ বছর ভারপ্রাপ্ত মেয়র ছিলেন এবং ২০১০-১৫ সাল পর্যন্ত চসিকের নির্বাচিত মেয়র ছিলেন।
মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ শতাধিক জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন
করোনাকালে এক বছর নিজের মেডিক্যাল অক্সিজেন বিনামূল্যে রিফিল করে দিয়েছেন। আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করে ৬ মাস নিরবচ্ছিন্ন সেবা দিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa