- - -

সন্দ্বীপে এইচএসসি’র ফলাফল বিপর্যয়

Print News

সন্দ্বীপে এইচএসসি’র ফলাফল বিপর্যয়

সন্দ্বীপে পাশের হার ৬৩.০৪, জিপিএ ৫ পেয়েছে মাত্র ১৩ জন। ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরিক্ষায় সন্দ্বীপ উপজেলার ৬ টি কলেজ ও ৩টি মাদরাসার মোট পরিক্ষার্থী ১৬৩৭ জন। পাশ করছে ১০৩২ জন। গড় পাশের হার ৬৩.০৪।

গতকাল ২৬ নভেম্বর রবিবার সকাল ১০ টায় সারাদেশে এক সাথে উক্ত ফলাফল প্রকাশিত হয়। গত বছরের তুলনায় সন্দ্বীপে এবার ফলাফল বিপর্যয় হয়েছে। গত বছর পাশের হার ছিল ৬৭.১৭, জিপিএ ৫ পেয়েছিল ৪৪ জন। এবার মাদরাসা থেকে কেউ জিপিএ ৫ পায়নি। গত বছরও কেউ মাদরাসা ছাত্র জিপিএ ৫ পায়নি।

এবার সবচেয়ে খারাপ ফলাফল সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজ, পাশের হার ৫০.৪৩। সবচেয়ে ভাল ফলাফল করছে গাছুয়া কাটগড় ইসলামিয়া মাদারাসা। তাদের পাশের হার ৮১.৮২।

ফলাফলে দেখা যায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজে মোট পরিক্ষার্থী ৪৬৪ জন, পাশ করছে ২৩৪ জন, পাশের হার ৫০.৪৩, জিপিএ ৩ পেয়েছে ৫ জন।

মুস্তাফিজুর রহমান কলেজে মোট পরিক্ষার্থী ৩৬২ জন, পাশ করছে ২৩৭ জন, পাশের হার ৬৫.৪৭, জিপিএ-৫ পেয়েছে ০৬ জন । সাউথ সন্দ্বীপ কলেজে মোট পরিক্ষার্থী ৩৪৮ জন, পাশ করছে ২৪১ জন, পাশের হার ৭১.৫৫, জিপিএ-৫ পেয়েছে ০২ জন। মগধরা স্কুল এন্ড কলেজে মোট পরিক্ষার্থী ৪১ জন, পাশ করছে ৩০ জন, পাশের হার ৭৩ .১৭, জিপিএ-৫ পেয়েছে ১ জন। আবুল কাসেম হায়দার মহিলা কলেজে মোট পরিক্ষার্থী ৮৩ জন, পাশ করছে ৫৪ জন, পাশের হার ৬৭.৫০, জিপিএ-৫ পেয়েছে ০১ জন। বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মাদরাসার মোট পরিক্ষার্থী ৪৫ জন, পাশ করছে ৩০ জন, পাশের হার ৬৬.৬৭, কেউ জিপিএ-৫ পায়নি।

সন্দ্বীপ কারামতিয়া মাদরাসার মোট পরিক্ষার্থী ১৯ জন, পাশ করছে ১১ জন, পাশের হার ৫৭.৮৯, জিপিএ-৫ নেই। কাটগড় ইসলামিয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৫৫ জন, পাশ করছে ৪৫ জন, পাশের হার ৮১.৮২।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa