- - -

বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

Print News

রাউজান পশ্চিম গুজরা বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান ২৬ নভেম্বর ২০২৩, রবিবার, ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রদীপ পূজা, বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, চীবর বুনন কার্যক্রম, অষ্টপরিষ্কার সংঘদান, পঞ্চশীল গ্রহণ, কল্পতরু দান, ফুলেল শুভেচ্ছা, পরলোকগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে সদ্গতি কামনা, চীবর পরিক্রমা, ফানুস উত্তোলন, অতিথি আপ্যায়ন, সদ্ধর্ম দেশনাসহ বিশ্ব সুখ-শান্তি কামনা।
বিশিষ্ট শিক্ষাবিদ, ভদন্ত, সুনন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক দেবানন্দ মহাথের, জ্ঞানবিরীয় মহাথের, ধর্মানন্দ মহাথের, সুমন বংশ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন গবেষক, পুণ্যানন্দ থের। উপস্থিত ছিলেন রাউজান ১১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আহমেদ (আরিফ)। উদ্বোধক ছিলেন বিহারাধ্যক্ষ ভান্তে জ্ঞানপাল ভিক্ষু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক তিমির কান্তি বড়–য়া, ডা. বিকাশ বড়–য়া, অংশুমান বড়–য়া প্রমুখ। এতে সকল দেশক কঠিন চীবর দানের তাৎপর্য ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্যামল বড়–য়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa