- - -

অকুতোভয়

Print News
অকুতোভয়
দীন মুহাম্মদ
আমি পানির উপর ভেসে চলা
দুরন্ত এক হাঁস
আমি জলে-স্হলে সমানভাবে
করতে পারি বাস
তুই তো আমায় চিনিস তবু
ভুলেই কেন যাস?
বৃথাই আমায় জলে ভেজার
ভয় কেন দেখাস?
আমি বেশি শীতের এলাকা তো
স্বেচ্ছাতেই ছাড়ি
তখন অল্প শীতের এলাকাতে
জমাই আমি পাড়ি
যেথায় খুশি সেথায় আমি
করতে পারি বাস
তুই বৃথাই কেন হাড়কাঁপানো
শীতের ভয় দেখাস?
আমি নিজের ডানায় ভর করেই
অর্ধ জগত উড়ি
আমি তো নই কারোও হাতের
নাটাই-সূতোর ঘুড়ি
আমি একলা তবু হাজার পাখির
সঙ্গে করি বাস
বৃথাই আমায় পথ হারাবার
ভয় কেন দেখাস?

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa