- - -

সিলেট – আখাউড়া রেলপথে লস্করপুর এলাকায় তেলবাহী তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন

Print News

সিলেট – আখাউড়া রেলপথে লস্করপুর এলাকায় তেলবাহী তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন

আখাউড়া – সিলেট রেলপথে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের আওতাধীন লস্কর পুর এলাকায় রাত গাঁও নামক স্থানে তেলবাহী তিনটিবগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । বুধবার (২২ নভেম্বর ) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনটি চলন্ত অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে দিকে রাতগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ফলে সিলেট বিভাগের সাথে চট্টগ্রাম ও ঢাকা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ দুর্ঘটনা পর সিলেট থেকে ঢাকা গামী উপবন এক্সপ্রেস ট্রেন ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল এবং শমসেরের নগর স্টেশন এলাকায় আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa