- - -

রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে মায়ের ৭৮তম বার্ষিক পূজা অনুষ্ঠিত

Print News

রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে মায়ের ৭৮তম বার্ষিক পূজা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে মায়ের ৭৮তম বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর মঙ্গলবার পূজা উপলক্ষে কুণ্ডেশ্বরী পরিবারের উদ্যোগে নানা কর্মসুচি আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থীর আগমন ঘটে। কুণ্ডেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে সকালে বাল্য ভোগের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় পূজা, ১১টায় যজ্ঞ, দুপুর ১২টায় পূস্প অঞ্জলী অর্পণ ও দুপুর ১টা থেকে মহা প্রসাদ বিতরণ শুরু হয়ে বিকাল ৩টা পষর্ন্ত অব্যহত থাকে। এছাড়া কুণ্ডেশ্বরী ভবন ঘিরে কুণ্ডেশ্বরী মহা বিদ্যালয় মাঠে চিরাচরিত বাঙালী সংস্কৃতির অংশ ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় হস্তশিল্প, নাগরদোলাসহ অর্ধশতাধিক দোকানের পসরা বসে।
জানা যায়, বিগত ৭৮ বছর পূর্বে দানবীর অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজা শুরু করেন। পরবর্তীতে তার চিত্ত রঞ্জন সিংহ, দ্বিতীয় পুত্র সত্য রঞ্জন সিংহ ও কনিষ্ঠ পুত্র প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজার ধারাবাহিকতা ধরে রাখেন। বর্তমানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিংহ, পরিচালক বাসুদেব সিংহ ও প্রখ্যাত সংঙ্গীত শিল্পী চন্দন সিংহসহ পরিবারের অন্যান্যরা ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পূজা ও মেলার আয়োজন অব্যাহত রেখেছেন। মায়ের পুজায় উপস্থিত ছিলেন কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিংহ, পরিচালক বাসুদেব সিংহ ও প্রখ্যাত সংঙ্গীত শিল্পী চন্দন সিংহসহ পরিবারের সদস্যরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa