- - -

সংবাদ প্রকাশে জাতীয় পত্রিকার সাংবাদিককে হত্যার হুমকি

Print News

সংবাদ প্রকাশে জাতীয় পত্রিকার সাংবাদিককে হত্যার হুমকি

 

বান্দরবানের “লামা অবৈধ বালু উত্তোলনে বেপরোয়া যুবলীগ নেতা” শিরোনামে সংবাদ প্রকাশের পর দৈনিক যুগান্তর পত্রিকার ইলিয়াছ সানিকে যুবলীগ নেতা আব্দুল হাকিম সোনামিয়া মুঠোফোনের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে সোমবার (২০ নভেম্বর) সাংবাদিক ইলিয়াছ সানি বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে লামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৭৫৪।

জানা যায়,আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় ‌‘লামা অবৈধ বালু উত্তোলন বেপোয়ার যুবলীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন দুপুর ১টা ১৩ মিনিটে এক আব্দুল হাকিম সোনামিয়া নামের আব্দুল হাকিম সোনামিয়া ০১৮৭৯-২৩৬০১৯ নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ইলিয়াছ সানি একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa