- - -

ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সভা

Print News

ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সভা

 

দিনাজপুরের ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় পৌর শহরের নিমতলা মোড়ে
তাদের অস্থায়ী কাযালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি ইজাজুল হক এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,যায়যায়দিন প্রতিনিধি রজব আলী,আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নারী পত্রিকা বিক্রেতা আরজু বেগম,সহ-সভাপতি আশরাফ আলী,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,কোষাধ্যক্ষ মোন্নাফ আলী, দপ্তর সম্পাদক তরুণ কুমার,নির্বাহী সদস্য আব্দুল জব্বার,মোয়াজ্জেম হোসেন,মাহফুজ আল আমিন প্রমুখ।
সভায় পত্রিকা বিক্রেতারা বলেন, সংবাদপত্রের ভিত হলো পত্রিকা বিক্রেতা। তারা আছেন বলেই পাঠকের হাতে রোজ সকালে পত্রিকা পৌঁছে যায়,পাঠকের তৃপ্তি মেটে। পত্রিকা হকারদেরকে ছেড়ে সংবাদ জগৎ এগিয়ে যেতে পারেনা। তাই পত্রিকা অফিসগুলোকে
পতিকা বিক্রেতাদের কথা ভাবতে হবে । সভায় তাদের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa