- - -

আজ রাউজানের পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে শুভ কঠিন চীবর দান

Print News

আজ রাউজানের পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে শুভ কঠিন চীবর দান

 

চট্টগ্রামের রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীলে জন্মজাত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ১৭তম সংঘনায়ক ভদন্ত দ্যুবরাজ মহাস্থবীর প্রতিষ্ঠিত পূর্ব আবুরখীল তালুকআদার পাড়া শান্তিময় বিহারে প্রতিবছরের ন্যায় এই বছরও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম ধৰ্মীয় উৎসৰ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর রোজ শনিবার সারাদিন ব্যাপি এই ধর্মীয় অনুষ্ঠানে সকালবেলা রয়েছে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বিশ্বশান্তি কামনায় মঙ্গলসুত্র পাঠ, বুদ্ধপুজা,সদ্ধর্মালোচনা, অষ্টপরিষ্কার সহ সংঘদান, পঞ্চশীল গ্রহন ও জ্ঞাতী ভোজন।

এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ-সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের।

দুপুর ১ ঘটিকায় শুরু হবে অনুষ্ঠানের মূল পর্ব। করুনা প্রিয় থের এর মঙ্গলাচারনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হবে।
স্বাগত বক্তব্য প্রদান করবেন শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করবেন সাধারণ সম্পাদক পিকলু বড়ুয়া।

কঠিন চীবর দান অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ও আবুরখীল নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সোবিতানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দানশীল ব্যাক্তিত্ব ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া।
প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও রাংগুনীয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভদন্ত ধর্মানন্দ মহাথের।

অনুষ্ঠানে আরো সধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন আবুরখীল দক্ষিণ ঢাকাখালী জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের,আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের,উত্তর গুজরা বিবেকেরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পূর্ণানন্দ থের,আবুরখীল মনোকামনা পূর্ণ বুদ্ধ ধাতু জাদির প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পঞা থের।

কঠিন চীবর দান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ও আবুরখীল অজন্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের।
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক আবুরখীল কেন্দ্রিয় বিহারের অধ্যক্ষ অরুনানন্দ মহাথের ও বিশেষ জ্ঞাতী হিসেবে উপস্থিত থাকবেন কেউটিয়া খামার বাড়ী সার্বজনীন ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের।

উক্ত পুন্যময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের সভাপতি লায়ন রুপন বড়ুয়া, রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি, সমাজ সেবক ভূষন বড়ুয়া, খাগড়াছড়ি লুম্বিনী ট্রেডার্সের পরিচালক সাধন বড়ুয়া, ভুজপুর শান্তি সিএমসি লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার সমাজ সেবক সজল বড়ুয়া।
অনুষ্ঠানে আবুরখীলের কৃতি সন্তান শিক্ষাবিদ ডক্টর রুপেন বড়ুয়াকে পিএইচডি লাভ করায় সংবর্ধনা প্রদান করা হবে।

এছাড়াও পণ্ডিত প্রবর ভিক্ষু সংঘ ও দায়ক সংঘ কঠিন চীবর দানের উপর আলোচনায় অংশগ্রহন করবেন। সারাদিন ব্যাপি এই মহা পুন্যময় অনুষ্ঠানে সকল ধর্মপ্রান উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকা বৃন্দকে উপস্থিত থেকে এই ধর্মীয় অনুষ্ঠানকে সফল করার জন্য পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিচার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের, সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া ও সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa