- - -

লেখক ও প্রকাশকদের সাথে সপ্তদশ কেমুসাস বইমেলা উপকমিটির মতবিনিময় সভা

Print News

লেখক ও প্রকাশকদের সাথে সপ্তদশ কেমুসাস বইমেলা উপকমিটির মতবিনিময় সভা

 

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ বছর বিজয়ের মাসে সপ্তদশ কেমুসাস বইমেলার আয়োজন করেছে। আগামী ০১ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি মরহুম দেওয়ান ফরিদ গাজীকে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে।
সপ্তদশ কেমুসাস বইমেলা সফলের লক্ষ্যে প্রকাশকদেরকে নিয়ে এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার (০২ নভেম্বর ২০২৩) রাতে সাহিত্য সংসদের কনফারেন্স হলে সপ্তদশ কেমুসাস বইমেলা ২০২৩ বাস্তবায়ন উপকমিটির আহবায়ক অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াতের সভাপতিত্বে ও সদস্যসচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ বইমেলা সফলে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় সবার পরামর্শক্রমে অতীতের সকল ত্রুটি-বিচ্যুতি দূর করে একটি সফল মেলা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। প্রকাশনী সংস্থাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঘাস প্রকাশনীর স্বত্বাধীকারী নাজমুল হক নাজু, নাগরী প্রকাশনীর স্বত্বাধীকারী সুফি সুফিয়ান, পাপড়ী প্রকাশনীর স্বত্বাধীকারী কামরুল আলম, বুনন প্রকাশনীর স্বত্বাধীকারী খালেদ উদ্দিন, চৈতন্য প্রকাশনীর স্বত্বাধীকারী রাজিব চৌধুরী, দোআঁশ প্রকাশনীর স্বত্বাধীকারী লুৎফুর রহমান তোফায়েল। মতবিনিময় সভায় অংশ নেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কার্যকরী পরিষদ সদস্য জগলু চৌধুরী, ড. জফির সেতু। বইমেলা উপকমিটির সদস্য দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, আবদুল কাদির জীবন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa