- - -

বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু, আহত ১

Print News

বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু, আহত ১

 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলষ্টেশনে চলন্ত ট্রেনে কাটা পড়ে ফেকু রাজভন(৮০) নামে ১ জন নিহত ও গেন্দু রাজভন (৫৫) নামে অপর একজন গুরুতর আহত হয়েছে। নিহত এবং আহত দুজনই সরারচর রেলওয়ে কলোনীর বাসিন্দা।
রোববার ( ২৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার রেলষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সরারচর রেলষ্টেশনের রেললাইন ধরে হাঁট‌ছি‌লেন দুই ব্যক্তি। পেছন দিক থে‌কে ছু‌টে আস‌ছি‌ল ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধুর গোঁধুলী ট্রেন। ট্রেনটির চালক বিপদ বুঝতে পেরে অনেক দূর থেকে একটানা হুইসেল বাজিয়ে যাচ্ছিলেন। কিন্তু ট্রেন পরিচালকের সংকেত ধ্বনি তাদের কানে পর্যন্ত পৌঁছায়নি। দূর থে‌কে হুই‌সেল বাজা‌নো হ‌লেও তা‌দের কান পর্যন্ত পৌঁছায়নি। ট্রেনটি দুই ব্যাক্তির কাছাকা‌ছি চ‌লে আসার পর হঠাৎ ক‌রেই তারা ট্রেনের নীচে পড়ে যান। আহত অবস্থায় এদের বাজিতপুর জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থাও আশংকাজনক। তার একটি পা ট্রেনের ধাক্কায় কেটে গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সরাচর রেলস্টেশন মাষ্টার রতিশ বিশ্বাস জানান, দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় এ ব্যাপারে আমি কিছু বলতে পারছিনা। তবে স্থানীয় অপর এক ব্যাক্তি জানান, নিহত এবং আহত দুই ব্যক্তি মদ্যপান রত অবস্থায় রেললাইনের উপর দিয়ে হাটাহাটি করছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa