- - -

ভুজপুরে সিংহরিয়া খেলোয়াড় সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Print News

আখতারুজ্জামান রুবেল,

সিংহরিয়া খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত ১১ তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট -২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৮ অক্টোবর) উপজেলার ভুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ভূজপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আলম গুরামিয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নগর চা বাগানের চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান সিকদার টুটুল ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মির্জারহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি শওকত আকবর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রো প্রকল্পের সহকারি মহা ব্যবস্থাপক বাবু মন্টু কুমার দে। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অসীম মহাজন।সংবর্ধিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ শাহাবুদ্দিন,চট্টগ্রাম হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল ইন্টারন্যাশনাল এর সহকারী পরিচালক মাওলানা মোঃ সৈয়দুল হক ছৈয়দ, ক্রীড়ানুরাগী তারেক আজিজ,মোঃইয়ামিন সহ আরো অনেকে।

খেলায় হাড্ডা হাড্ডি লড়াই করেন কামাল ভাইকিংস বনাম আক্কাস ভাইকিংস। দীর্ঘ ৯০ মিনিটের খেলায় ড্র হলেও দারুণ পারফরম্যান্সে দর্শক মাতিয়েছেন খেলোয়াড়রা।

খেলা শেষে বক্তব্য প্রদানকালে অতিথিরা বলেন খেলাধুলা আমাদের শরীরচর্চা করতে সহায়ক ভূমিকা রাখে,তরুণ প্রজন্মকে নেশা-মাদক ও মোবাইলের আশক্তি থেকে বিরত রাখতে খেলাধুলা অসামান্য অবদান রাখবে। তরুনদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় সিংহরিয়া খেলোয়াড় সমিতির সকলকে আমরা ধন্যবাদ জানাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa