
চুনারুঘাটে ৭৫ কেজি গাঁজা ঢাকায় কুরিয়ার সার্ভিসে পার্শ্বেল করতে গিয়ে পুলিশের হাতে ২ জন গ্রেফতার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ৭৫ কেজি গাঁজা চালান ঢাকায় কুরিয়ার সার্ভিসে পার্শেল করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে ২ জন । আটককৃতরা হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়নের গনখীপার গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আব্দুল খালেক (৪০) ও একই গ্রামের সিএনজি চালক মৃত মোঃ হাছান আলী ছেলে মোঃ কাউছার মিয়া (২৬)। এসময় বিশেষ কায়দায় শুকনো পাতার গুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা পলিথিনে কষ্টেপ মোড়ানো ৭৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায় , উপজেলার পার্শবর্তী ভারত দেশ থেকে সীমান্ত বর্তী এলাকা দিয়ে প্রতিদিন গাঁজা আনছে একটি চক্র দীর্ঘ দিন যাবত । পরে বাহক দিয়ে নানা কৌশলে শায়েস্তাগঞ্জ , হবিগঞ্জ , বাহুবল , লাখাই , বানিয়াচং , আজমিরীগঞ্জ , মাধবপুর , নবীগঞ্জ উপজেলা সহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া হচ্ছে গাঁজা। ঝুঁকি বিবেচনায় গাঁজা পরিবহনের জন্য ২০-৩০ হাজার টাকা নিয়ে থাকে চক্রের সদস্যরা। মোঃ আব্দুল খালেক ও মোঃ কাউছার মিয়া এ চক্রের দুজনই সদস্য। চুনারুঘাট পৌর সভার হাতুন্ডা কলেজ রোডের থানা পুলিশ চেক পোস্ট বসিয়ে অটোরিকশা সিএনজি তল্লাশি করতে গিয়ে গাঁজাসহ তাদের দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, এই চক্রের মূল হোতা এখনো অধরা। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না । আজ শুক্রবার এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক। ওসি এ প্রতিনিধিকে বলেন , চক্রটি আইনশৃঙ্খলা বাহিনী ও র্যাব চোখ ফাঁকি দিয়ে নিত্য- নতুন কৌশল অবলম্বন করছে। কখনো পিকআপ , ট্রাক , ডায়না, হাই এক্স , নোহা, প্রাইভেট কার , অটোরিকশা সিএনজি , অটোরিকশা টমটম করে গাঁজা নিয়ে আসছিল তারা। গোয়েন্দা তথ্যের ভিওিতে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গাঁজাসহ আটক করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে মোঃ আব্দুল খালেক ও মোঃ কাউছার মিয়া চুনারুঘাটে কুরিয়ার সার্ভিস মাধ্যমে গাঁজা চালান ঢাকাসহ দেশের অন্যান্য জায়গায় পাঠানো হয়। তাদের কাছ থেকে সিন্ডিকেটের সদস্যরা গাঁজা কিনে নেয়। ৭৫ কেজি গাঁজা চালানটি ঢাকার এক বড় মাদক ব্যবসায়ীর কাছে কুরিয়ার সার্ভিসে পাঠানো কথা ছিল ।
![]()









