- - -

আগামী বছর থেকে থাকছে না নবম শ্রেণিতে কোনো বিভাগ

Print News

 

আসন্ন ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে কোনো বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থাকছে না।

সোমবার (২৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জারি করে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে চিঠিতে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ যথাক্রমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বিভাজন না থাকার বিষয়ে মাঠ পর্যায়ে নির্দেশনা জারির প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।

উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

তিনি জানান, নতুন পাঠ্যক্রম অনুযায়ী সিলেবাস নির্ধারণ করবে এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড)। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হলো।

 

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa