- - -

ভৈরবে ট্রেন দূর্ঘটনায় বাজিতপুরের ১ জন ও কটিয়াদীর ১ জন নিহত

Print News

ভৈরবে ট্রেন দূর্ঘটনায় বাজিতপুরের ১ জন ও কটিয়াদীর ১ জন নিহত

 

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় বাজিতপুর উপজেলার ১ জন ও কটিয়াদী উপজেলার ১ জন নিহত হয়েছেন।
নিহতদের স্বজন সূত্রে জানা যায়,কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ডুয়াইগাঁও গ্রামের মৃত আবুল হাইয়ের ছেলে আছিরউদ্দিন (৪০) পেটের দায়ে নরসিংদী জেলার বালুরঘাট এলাকায় রিকশা চালাতেন। তিনি তিন ছেলে এক মেয়েকে নিয়ে সেখানেই থাকতেন।গত শনিবার তিনি তার বড় ছেলে রনির ৪০ দিনের শিশু সন্তানকে দেখতে স্ত্রী, ছোট ছেলে ও মেয়েকে নিয়ে পিরিজপুরের বাড়িতে এসেছিলেন। পুত্রবধূ, ৪০ দিন বয়সী নাতি নিয়ে গত সোমবার তারা ট্রেনে করে নরসিংদী ফিরছিলেন। ফেরার পথে ওই রেল দুর্ঘটনায় তিনি মারা যান।তার মৃত্যুতে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
নিহতদের স্বজনরা আরো জানান,নিহত আছির উদ্দিন তার নাতিকে বাঁচাতে গিয়ে ট্রেনের নীচে চাপা পড়ে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত মঙ্গলবার ফজরের নামাজের পর জানাজা শেষে ঘরের পাশে তার লাশ দাফন করা হয়।
অন্যদিকে কটিয়াদী উপজেলার চান্দুপুর গ্রামের চান মিয়ার ছেলে সাইমন মিয়া (২২) এ ভয়াবহ ট্রেনদূর্ঘটনায় প্রান হারিয়েছেন বলে নিহতের স্বজনরা জানান।
উল্লেখ্য, গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিমে আউটার সিগনালের সামনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘এগার সিন্দুর এক্সপ্রেস’ ট্রেনের পেছনের তিনটি কোচে মালবাহী একটি ট্রেন ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রেনের পেছনের দু’টি কোচ উল্টে যায়। এতে আছির উদ্দিন ও সাইমন মিয়া ছাড়াও আরো ২২ জনের প্রাণ হানি ঘটে। এতে বহুলোক আহত হয়ে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa