- - -

রাউজানে দুর্গাপূজায় পৌর যুবলীগের বস্ত্র বিতরণ

Print News

রাউজানে দুর্গাপূজায় পৌর যুবলীগের বস্ত্র বিতরণ

 

রাউাজানের সুলতানপুর সরতের দোকান পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পৌর যুবলীগের পক্ষ থেকে পূজার্থীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ অক্টোবর সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।এসময় তিনি পূজার্থী নারী-পুরুষকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করে বক্তব্য রাখেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, আওয়ামী লীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, যুবলীগ নেতা তপন দেন, জিয়াউল হক রোকন, আবু ছালেক।স্বাগত বক্তব্য রাখেন সুলতানপুর সরতের দোকান পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব মহাজন। পরে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া পঞ্চাস প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa