- - -

শকুন আর রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Print News

শকুন আর রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে যখন উন্নত সমৃদ্ধ করার পাশিপাশি সামাজিক ও কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করার লক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক তখনি দেশের উপর শকুনের দৃষ্টি পড়েছে। শকুনের দৃষ্টি যখন দেশের উপর পরেছে, রাজনীতির কাকেরা তখন তাদের সহযোগী হয়ে দাঁড়িয়েছে। সুতরাং শকুন আর রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।

আজ ২১ অক্টোবর শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

FB IMG 1697885786113 300x214

 

ড. হাছান মাহমুদ বলেন, গত ১ শত বছর ইউরোপে অনেক উন্নতি হয়েছে। সে দেশের মানুষ চাঁদে গেছে, প্রতি মানুষের গাড়ি। অনেক দেশে মানুষের চেয়েও গাড়ি বেশি। কিন্তু রাস্তায় যখন দুর্ঘটনা হয় তখন শত শত গাড়ি চলে যায় কিন্তু কেউ ফিরে থাকায় না। আমরা সে রকম রাষ্ট্র চাই না। আমরা উন্নত রাষ্ট্র গড়ার পাশাপাশি একটি সামাজিক ও কল্যাণ রাষ্ট্রও গঠন করতে চাই। সে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ম ধাব হিসেবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছেন। এক সময় যে মানুষটি বৃষ্টির সময় অন্যের ঘরের আঙিনায় আশ্রয় নিতো, অনেক সময় বাড়ির মালিক তাড়িয়ে দিতো। যার স্বপ্ন ছিলো যদি একটি দোচালা ঘরের। তাদের স্বপ্নকেও হার মানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু কুঁড়ে ঘর নয়, জমির মালিকানাসহ একটি পাকা বাড়ি উপহার দিয়েছেন। কুষ্ঠ রোগী যার পাশে স্বজনরাও থাকে না, যেই বেদেরা কোন দিন ঘর বাঁধে না, তাদেরকেও প্রধানমন্ত্রী ঘর করে দিয়েছেন। এটি পৃথিবীর অন্য কোথাও করা হয়নি।

ড. হাছান আরো মাহমুদ বলেন, আগামী ২৮ তারিখ নাকি বিএনপির ফাইনাল খেলা। সে দিন থেকে তারা সরকারের পতনযাত্রা শুরু করবে। আপনারা জানেন, গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টনের সামনে থেকে সরকারের পতনযাত্রা শুরু করতে চেয়েছিল। সেটি গোলাপবাগের গরুর হাটে গিয়ে মারা পরেছিলো। সুতরাং আগামী ২৮ তারিখে সরকারের পতনযাত্রা ঘটাতে গিয়ে তারা নিজেদের পতনযাত্রা শুরু করবে, সেটি যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে ডুবে যাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যখন খারারের উচ্ছিষ্ট বিলানো হয়, কাকেরা সেই খাবারের উচ্ছিষ্ট গ্রহণ করতে যায়। ঠিক তেমনি রাজনীতিতেও কিছু কাক আছে। যখন জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছে তখন বিভিন্ন দলের নেতারা ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য জড়ো হয়েছিলো। সেই দলের নাম হচ্ছে বিএনপি। ওরা রাজনীতির কাক।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনে শিশুদেরকে পাখি শিকারের মতো শিকার করা হচ্ছে, হাসপাতালে বোমা নিক্ষেপ করে আটশ’ মানুষকে হত্যা করা হয়েছে। এমনকি খ্রীষ্টান ধর্মাবলম্বীদের গীর্জাও রেহাই পায়নি। সেখানে হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়েছে, সেখানে প্রতিদিন হত্যা করা হচ্ছে। বিএনপি দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে। যখন মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘঠিত হচ্ছে, শকুনরা নাখোশ হতে পারে সেই ভাবনায় তারা কোন কথা বলে না। ওরা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ।

চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জাবেদ জাহাঙ্গীর টুটুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মুনিরুজ্জামান লিটন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবুল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা মোঃ আকতার হোসেন খান, সাদাত আনেয়ার সাদী, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, হেলাল মোহাম্মদ নুরী, ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী, মোহাম্মদ বেলাল হোসেন, মোঃ ফারুক চৌধুরী বক্তব্য রাখেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa