- - -

ভুজপুরে হিলফুল ফুুজুল সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ১১ তম তাফসির মাহফিল সম্পন্ন

Print News

ভুজপুরে হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ১১ তম তাফসির মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে  হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ১১ তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্দীপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ কাশেম। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগর,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি রেজাউল করিম আবরার, প্রধান আকর্ষন ছিলেন আল্লামা মুফতি হারুন ইজহার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা জুনায়েদ বিন জালাল, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা সেলিম উদ্দিন, মাওলানা, ফখরুল ইসলাম,মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ দিদু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, মাহফিলে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইমরোল হাসান ও
সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শাহিন।

মাহফিলে বক্তারা বলেন,বিবর্তনবাদ, নাস্তিক্যবাদের শিকড় আমাদের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থায় ডুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে ।পরিশেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa