- - -

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতা

img 20261107 wa0278
Print News

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতা

 

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (০৭ই নভেম্বর) সকালে নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।

​সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার এবং পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‍্যালি শেষে সকাল সাড়ে ১০:০০ টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ বর্ণাঢ্য কর্মসূচির সমাপ্তি ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa