- - -

৬ শর্তে আন্দোলন স্থগিত রেখে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা – কর্মচারীরা কাজে যোগদান

Print News

৬ শর্তে আন্দোলন স্থগিত রেখে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা – কর্মচারীরা কাজে যোগদান

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূত করণ বিষয়ে কমিটি গঠন এবং চুক্তি ভিওিক কর্মচারীদের নিয়মিত করণের প্রতিশ্রুতির প্রেক্ষিতে ৬ শর্তে আন্দোলন স্থগিত রেখে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা – কর্মচারীরা কাজে যোগদান করেছে ।
বৃহস্পতিবার (১১ জুলাই ) সমিতি সদর দপ্তর শায়েস্তাগঞ্জে এজিএম এইচ আর বদরুল ইসলাম ও লাখাই জোনাল অফিসের এজিএম পলক সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয় , বুধবার ( ১০ জুলাই ) বিকালে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক দুই দফা দাবি পূরণে আগামী ১ সপ্তাহের মধ্যে নতুন করে উভয় পক্ষের সমন্বয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বৈঠক শেষে সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে ৬ টি শর্তে সাময়িক ভাবে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শর্ত গুলো মধ্যে কমিটি গঠন ও রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আরইবি কোনো কর্মকর্তা – কর্মচারী হয়রানি উদ্দেশ্য পবিস সমূহে গমন করতে পারবে না । কমিটিকে পবিসের বিদ্যমান সব পদের বৈষম্য দূরীকরণ ও একীভূত করণ সহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে একটি গ্রহণ যোগ্য সুপারিশ দাখিল করতে হবে ।
চুক্তি ভিওিক অনিয়মিত সব কর্মচারীদের স্ব স্ব পদে নিয়মিত করতে হবে । বর্ণিত সময়ের মধ্যে পবিস সমূহে কোনো কর্মকর্তা – কর্মচারীদের কোনো প্রকার হয় রানি মূলক বদলী করা যাবে না।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa