- - -

৬০০ কোটি টাকার সাইবার প্রতারণাঃ শিল্পপতি পবন গ্রেফতার 

Print News

৬০০ কোটি টাকার সাইবার প্রতারণাঃ শিল্পপতি পবন গ্রেফতার

 

বিপুল অংকের সাইবার প্রতারণা মামলায় ধৃত শিল্পপতি পবন রুইয়া। তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল কলকাতার বিধাননগর মহকুমা আদালত। অভিযোগ, দেশ জুড়ে অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় ৬০০ কোটি টাকা। সেই টাকা তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। মঙ্গলবার (৩১ মার্চ ) কলকাতা নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে পবন রুইয়াকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (১ এপ্রিল ) তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa