
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের ব্রিফিং
আগামীকাল ৮ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার)।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪খ্রিঃ অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল পুলিশ সদস্যদের দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় তিনি সকল ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে ভোট কেন্দ্রের আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বলেন এবং একই সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্বে অবহেলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন সহ জেলা পুলিশ ঊর্ধ্বতনা কর্মকর্তাগণ।
![]()









