- - -

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (৪থ ধাপ) উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচনী ব্রিফিং 

Print News

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (৪থ ধাপ) উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচনী ব্রিফিং

 

আগামী ০৫ জুন ২০২৪খিঃ অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ (৪থ ধাপ) নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম(বার) মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪খ্রিঃ (৪থ ধাপ) নাঙ্গলকোট চৌদ্দগ্রাম ও হোমনা থানার অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল পুলিশ সদস্যদের দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি সকল ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে ভোট কেন্দ্রের আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বলেন এবং একই সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্বে অবহেলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী মোঃ মতিউল ইসলাম, জনাব মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশ ঊর্ধ্বতনা কর্মকর্তাগণ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa