- - -

৪ ভারতীয় নাগরিককে বেনাপোল দিয়ে স্বদেশে প্রত্যাবাসন দেশে ফেরত

Print News

৪ ভারতীয় নাগরিককে বেনাপোল দিয়ে স্বদেশে প্রত্যাবাসন দেশে ফেরত

 

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার ভারতীয় নাগরিককে স্বদেশ প্রত্যাবাসন আইনে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।

অনুপ্রবেশকারীদের মধ্যে দুই জন মৎস্যজীবী ও দুই জন সাধারন ভারতীয় নাগরিক রয়েছে। ভারতের দীঘা সমুদ্র পথ দিয়ে বাংলাদেশে সীমানায় মাছ ধরা দুই জেলে, কুড়িগ্রাম ও কুমিল্লা সীমান্ত দিয়ে আরো দুইজন বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছিল তিন থেকে ৮ বছর আগে।

শনিবার ১৩জুলাই বিকেলে বেনাপোল চেকপোষ্ট দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগার পুলিশ তাদের ভারতের পেট্রাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় সেখানে বিজিবি, পুলিশ ও ভারতীয় বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন, বিহার রাজ্যের জেলে বিষ্ণুপদ দিলদার, সুধির বাবু, মেদিনীপুরের শেখ জাহাঙ্গীর ও হুগলির ভানু চরন জানা। এদের মধ্যে বিষ্ণুপদ দিলদার ও ভানুচরন ৮ বছর এবং সুধির বাবু ও শেখ জাহাঙ্গীর ৩ বছর কারাভোগ করেন।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকেরা জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা আটক হয়। এদিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরতে পারায় খুশি এসব ভারতীয়রা। আইনী জটিলতায় তাদের দীর্ঘ কয়েক বছর ধরে স্বজনদের ছেড়ে জেলে দিন পার করতে হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হক আল মামুন জানান, চার ভারতীয়কে স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তারা অবৈধ ভাবে বাংলাদেশে ঢুকে পড়েছিল। এর আগে জাহাঙ্গীর ও সুধির বাবু ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ছিল। সেখান থেকে তাদের যশোর জেলে পাঠায় প্রায় দুই বছর। তিনি আরো জানান, ভারতীয় নাগরিকদের জেল থেকে মুক্তির ব্যাপারে বেসরকারী এনজিও সংস্থা যশোর রাইটস সহযোগিতা করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa