- - -

২০ রোহিঙ্গা আটক

Print News

বান্দরবানের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল ৩১ আগস্ট বৃহষ্পতিবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালান হয়। আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।
পুলিশ জানায়, ফজল নামে এক মাঝির মাধ্যমে কাজের উদ্দেশ্যে ২০ রোহিঙ্গা নাগরিক বান্দরবানে আসেন। পরে রাতে থাকার জন্য তাদেরকে শহরের পর্বত নামের একটি আবাসিক হোটেলে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে বৃহষ্পতিবার সন্ধ্যায় হোটেল পর্বত এ অভিযান চালায় বান্দরবান গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, পুলিশের বিশেষ অভিযানে শহরের একটি হোটেল থেকে ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে শরনার্থী ক্যাম্পে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa