- - -

১০০ গাছের চারা রোপণ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

Print News

১০০ গাছের চারা রোপণ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

 

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী উদ্যোগে ১০০ গাছ লাগানো হয়েছে। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের লক্ষ্যে এসব গাছের চারা লাগানো হয়।

রোববার (২৯ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা গাছ লাগায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ!বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ফলজ ও ওষধি ১০০ চারা গাছ লাগানো হয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী জানান, বর্তমান বিশ্বে বৃক্ষনিধন করে নগরায়নের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের এই কর্মসূচি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাঈদ, ইমতিয়াজ হাসান,পল্লব , অনিক হাসান শুভ, শয়ন দাস, রাফি, আবদুল মাজিদ, কাউছার, অর্ণব দে,সৌরভ,নয়ন সহ আরো অনেকে!

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa