- - -

হোসেনপুরে জোরপূর্বক অসহায় বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ

Print News

হোসেনপুরে জোরপূর্বক অসহায় বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ

 

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ফালানি আক্তার (৬০) নামের এক অসহায় বৃদ্ধার সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার টান সিদলা গ্রামের ওই বৃদ্ধা হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কোন সন্তান না থাকায় ওই বৃদ্ধার স্বামী আব্দুল গফুর মৃত্যুর আগে তারই নামে ১.৬৫ শতাংশ (যার দাগ সং ৪৫৬০, খতিয়ান ১৫১৫) জায়গা লিখে দিয়ে যান৷ তার স্বামী মারা যাওয়ার পর ওই এলাকার একটি কুচক্রী মহলের কয়েকজন মিলে সম্পত্তি তাকে উচ্ছেদ করার জন্য নানা রকম ভাবে পায়তারা করে। সম্পত্তি দখলের জন্য ওই অসহায় বৃদ্ধাকে নানা রকম ভাবে অত্যাচার করতে থাকে। এমনকি ওই বৃদ্ধার গাছ ও গাছের ফল ফলাদিও ভোগ করতে চায়।

বৃদ্ধা ফালানি সাংবাদিকদের জানান, তারা বিভিন্নভাবে আমাকে অত্যাচার করে বঞ্চিত করতে চায়। ইউএনও স্যারের কাছে আমি অভিযোগ জমা দিয়েছি। আশা করি আমি সুষ্ঠু বিচার পাবো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa