- - -

হারুণ ভান্ডার দরবার শরীফ কমপ্লেক্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Print News

হারুণ ভান্ডার দরবার শরীফ কমপ্লেক্স এর
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

গত ২৯ মার্চ শুক্রবার হাটহাজারী উপজেলার অন্তর্গত পূর্ব গুমানমর্দ্দন হারুণ ভান্ডার দরবার শরীফ কমপ্লেক্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হারুণ ভান্ডার কমপ্লেক্স এর মোতোয়াল্লী আলহাজ্ব মীর কামাল উদ্দিন এর সভাপতিত্বে মাহফিল মিলাদ এর মাধ্যমে শুরু হয়। এতে মাজার কমিটির সভাপতি মোস্তফা আমিনুল ইসলাম, সেক্রেটারী মো. মোহসিন উল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারী এড. তসলিম উদ্দিন, মো. মোরশেদুল আলম, দিদারুল আলম, আজিজুর রহমান, মোস্তফা আমিনুল আনয়ারুল ইসলাম, পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম আলভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলী আবরাহা দুলাল, জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন, নির্বাচনী কর্মকর্তা জসিম উদ্দন জিকু, মো. ইসমাইল সহ এলাকাবাসী, দরবারের ভক্তবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মৌলানা তৌহিদুল আলম। আগামী ১৯ মে পবিত্র বার্ষিক ওরশ শরীফ এর জন্য সবাইকে দাওয়াত দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa