- - -

হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ

Print News

হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ

 

গত ১৯ এপ্রিল ২০২৪ ইংরেজি তারিখে হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ২৭০০০ টাকা প্রদান করেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্থ ঘর পরিদর্শন এবং তাদের পরিবারের খোজখবর নিতে সুদূর চট্টগ্রাম থেকে ছুটে যান পরিষদের কর্মকর্তাবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট খোরশেদুল আলম টিপু, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, নির্বাহী সদস্য এডভোকেট সাইফ আহমেদ, সদস্য যথাক্রমে মোহাম্মদ সফিউল আজম, দেবাশীষ পাল লিটন, তানভীর চৌধুরী প্রমুখ। সেবামুলক কর্মকান্ডের ধারাবাহিকতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন সকল নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa