- - -

হাতের মেহদী না শুকাতে যৌতুকের জন্য গৃহবধূ কে হত্যা

Print News

হাতের মেহদী না শুকাতে যৌতুকের জন্য গৃহবধূ কে হত্যা

 

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের ওমান প্রবাসী ছালেহ  আহমেদ রিদয়ের স্ত্রী কুলসুম আক্তার মনিকা (১৯) কে যৌতুকের জন্য স্বামী ও শাশুড়ী মায়া বেগম হ*ত্যা করার অভিযোগ উঠেছে।
স্হানীয় অভিযোগ সূত্র জানা যায়  পৌরসভা আতাগড়া গ্রামের মাহবুবুল হকের মেয়ে কুলসম আক্তার কনিকা কে গত ৯ মাস পূর্বে উপজেলার বাইয়ারা আবু তাহের পুত্র ওমান প্রবাসী ছালেহ  আহমেদ রিদয় কাছে বিবাহ দেন।বিবাহ সময় প্রায় ২ লক্ষ টাকা ফার্নিচার সহ বিভিন্ন মালামাল দেওয়া হয়। পরবর্তীতে প্রতি নিহত স্বামী ও শাশুড়ী আরো যৌতুকের টাকা জন্য নির্যাতন করতেন।সর্বশেষ মৃত্যু আগমূহত্বে তার বড় বোন ফাতেমার সাথে শেষ কথা বলেন আমাকে তারা যৌতুকের টাকার জন্য পেরে পেলবে, কিছুক্ষন পর আনুমানিক বিকাল ৫ টায় তাকে হ*ত্যা করা হয়।হ*ত্যর পর তাকে তার স্বামী ও তার খালাতো বোন সহ মেয়েটি কে নাঙ্গলকোট সরকারি হসপিটাল নিয়ে আসেন,কর্তব্যরত চিকিৎসক ডা:মনিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তী মৃত কনিকার স্বামী কে জনতা আটক করে পুলিশের হাতে সৌপর্দ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa