
হাজী আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় : বাউন্ডারি না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে
প্রতিবেদকঃ সদর উপজেলাতে প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল না থাকায় শিশু শিক্ষার্থীরা ভুগছে নিরাপত্তাহীনতায়।জনবহুল চলাচলের রাস্তার সাথে বাউন্ডারি ওয়াল না থাকায় পুরো বিদ্যালয়টি অরক্ষিত হয়ে পড়েছে। হাজী আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশস্ত মাঠে শিক্ষার্থীরা বিনোদনের মুহূর্তে থাকে আতঙ্কিত, অরক্ষিত ও নিরাপদ-নিরাপত্তার সুযোগ থেকে বঞ্চিত। (২২ অক্টোবর) রবিবার বিদ্যালয়ে সাংবাদিকদের পরিদর্শনে স্থানীয় এলাকার জনগন হাজী আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা দাবি দাওয়া নিয়ে জোড় হতে থাকে। অপরদিকে বিদ্যালয়ে সামনে রয়েছে হাজী আবদুল্যাহ জামে মসজিদ, ঈদগাহ, ফোরকানিয়া মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ নানা সামাজিক প্রতিষ্ঠান। হাজী আবদুল্যাহ সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের বাউন্ডারি না থাকায় শিশু শিক্ষার্থীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এমন দাবির মুখে বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা হাজী আবদুল্যাহ বলেন, বিদ্যালয়টি জনবহুল চলাচলের রাস্তার সাথে বৃষ্টির মৌসুমেও পুরো মাঠটি জলাবদ্ধতা থাকে। এ ছাড়াও বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে বাউন্ডারি নেই। ছুটির পর যেমন বহিরাগতরা বিদ্যালয় অভ্যন্তরে বারান্দায় আড্ডা দেওয়ার সুযোগ হয়। এছাড়া গরু ছাগল বিদ্যালয়ের সীমানায় ঢুকে বিদ্যালয়ের পরিবেশ নোংরা করে দেয়। প্রতিষ্ঠাতা হাজী আবদুল্যা আরও বলেন, বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে ও মাঠে খেলাধুলা করার সময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। তাই এ ব্যাপারে শিক্ষা বিভাগ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমি আশা করছি। এ বিষয়ে আমি কর্তৃপক্ষকে খুব শীগ্রই লিখিত ভাবে জানাবো।
![]()









