- - -

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৬তম উরস্ শরিফ অনুষ্ঠিত ও শাহজাদী সৈয়দা জেবুন নাহার বেগমের দাফন সম্পন্ন

Print News

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৬তম উরস্ শরিফ অনুষ্ঠিত ও শাহজাদী সৈয়দা জেবুন নাহার বেগমের দাফন সম্পন্ন

 

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র বিশ^অলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)-এর ৩৬তম উরস্ শরিফ ১১ অক্টোবর শুক্রবার মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মন্জিলে বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর পর মিলাদ-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। উরস্ শরিফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উরস এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। উরস্ শরিফে উত্তর বঙ্গ, পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চল এবং ভারত, মিয়ানমার, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার আশেক-ভক্ত অনুরক্তের আগমনে গাউসিয়া হক মনজিলসহ পুরো মাইজভাণ্ডার শরিফ এলাকা আল্লাহু আল্লাহু যিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। উরসের আগের রাতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর রওজার সম্মুখে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সাংস্কৃতিক সংগঠন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সামা মাহফিল অনুষ্ঠিত হয়। উরস শরিফ উপলক্ষে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’এর গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উপদেশমূলক দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ গেইট পর্যন্ত বিটিআরটিসি’র দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা রয়েছে। আশেক-ভক্ত-জায়েরীনের সরব উপস্থিতি শান্তিপূর্ণ করতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দল ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের চিকিৎসাসেবা দল দায়িত্ব পালন করেছেন। ১২ অক্টোবর শনিবার ভোর ৬টায় হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শান-ই আহমদিয়া গেইট পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম সমাপ্ত হয়।

IMG 20241012 WA0132 300x169
এদিকে বিশ্বঅলি শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)র বড় মেয়ে, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মওলা হুজুর মাইজভাণ্ডারী বড় আপা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী সহধর্মিনী, শাহাজাদী সৈয়দা জেবুর নাহার বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মাইজভাণ্ডার শরীফ আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে জানাযার নামাজ শেষে বাগে হোসাইনে দাফন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa