- - -

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ উপলক্ষে নানুপুরে শিক্ষা সামগ্রী বিতরণ

Print News

নিজস্ব প্রতিবেদক

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মহান ১০ই পৌষ পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নানুপুর শাখার উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ’ সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) নানুপুর হযরত মীর মুহাম্মদ অলিউল্লাহ্ মাইজভাণ্ডারী (র.) রওজা শরীফ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নানুপুর শাখার উপদেষ্ঠা সৈয়দ মোহাম্মদ বাকের।
আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী, নানুপুর শাখার সভাপতি সৈয়দ আনোয়ারুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন, নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান,আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নানুপুর শাখার উপদেষ্ঠা সৈয়দ আব্দুল মান্নান,নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু হাসান চৌধুরী,আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নানুপুর শাখার উপদেষ্ঠা সৈয়দ মুমিন উল্লাহ রাশেদ।

সৈয়দ নাজমুল হুদা ইয়াজ এর সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,মীর মোঃ শফিউল্লাহ, মাদ্রাসা এ গাউসুল আজম মাইজভান্ডারীর উপাধ্যক্ষ মৌলানা মোঃ মহিউদ্দিন, জিয়াউল হক মামুন,মোহাম্মদ রেজাউল করিম লিটন,মোহাম্মদ মোরশেদুল আলম,মোঃ নাসির উদ্দিন,আসলাম হোসেন মামুন,মোঃ খোরশেদুল আলম লিটন, ,সৈয়দ আলী মুরাদ,সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম,মোঃ সুজন, সেলিম, আদিল প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa