
হবে সবার ঠাঁই
জেবুন্নেছা জেবু
যেখানটা এড়িয়ে চলে পথচারী
সেখানে শুয়ে আছে কবরবাসী,
কেনো আসো না একটু জিয়ারতে?
একটু সময় নিয়ে এসো আমাতে।
আমার মতন তুমি ও আসবে
মাটিকে সুন্দর করো না কেনো তবে?
এই কবরই তোমার আসল ঠিকানা
আমাকে অনাদরে ফেলে রেখো না।
এসো জেয়ারতে একটু ফুল হাতে
পড়িও দোয়া ভালোবেসে আমাতে,
অপেক্ষা ফুরোয় না আমি চেয়ে থাকি
তুমি কাছে আসাতে খুশিতে ভাসি।
ছুঁয়ে যায় মৃত্যুর বাস্তবতা
মায়ার জালে বাঁধা তুমি বুঝো না,
কবরের সৌন্দর্যের জন্য করিও ব্যয়
দুরে থেকো না এখানেই হবে সবার ঠাঁই।
![]()









