- - -

হবিগঞ্জ সদর হাসপাতালের ডাঃ সাঁকো ভর্তি রোগীদের লাইনে দাঁড় করিয়ে চিকিৎসা দেন

Print News

ডাক্তার বিছানায় গিয়ে রোগী দেখার নিয়ম – তত্ত্ববধায়ক ডাঃ আমিনুল হক
হবিগঞ্জ সদর হাসপাতালের ডাঃ সাঁকো ভর্তি রোগীদের লাইনে দাঁড় করিয়ে চিকিৎসা দেন

 

হাসপাতালে ভর্তি রোগীদের সিটে গিয়ে চিকিৎসা দেবার নিয়ম থাকলেও এসবের তোয়াক্কা করেন না হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নবজাতক, শিশু ও কিশোরষজ্ঞ ডাঃ জি এম মঈন উদ্দিন(সাঁকো)। তিনি ওয়ার্ডে এসে নার্সের রুমে বসে রোগীদের লাইন ধরিয়ে চিকিৎসা দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে নেটিজেনরা হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। শুধু নেটিজেনরাই নয়, রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে রোগীর স্বজনরা কিছু বললে তাদের সাথে খারাপ ব্যবহার করার। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এভাবে রোগী দেখার কোন নিয়ম নেই। তবে অভিযুক্ত ডাঃ সাঁকো দাবি, আমি অসুস্থ থাকার কারণে আমি এভাবে রোগী দেখেছি।
সরজমিনে গতকাল রবিবার সকালে হাসপাতালের ৫ম তলার মেডিসিন ও ডায়রিয়া শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নার্সের বসার স্থানে বসে ভর্তি রোগীদের লাইনে দাঁড় করিয়ে চিকিৎসা দিচ্ছেন। অসুস্থ্য শিশুদের নিয়ে স্বজনরা অসহায়ের মত দাড়িয়ে ছিল। এ সময় কয়েকজন স্বজন ডাক্তারকে সিটে গিয়ে রোগী দেখার কথা বললে তিনি তাদের সাথে খারাপ আচরণ করেন। স্বজনরা জানান, ডাঃ সাঁকোকে কিছু বলতে গেলে তিনি বলেন আমি এলাকার ছেলে, আমাকে কেউ কিছু করতে পারবে না।
এ বিষয়ে সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা রিপন মিয়া জানান, গত দুই দিন পূর্বে আমার শিশু পুত্রকে ডায়রিয়জনিত কারণে সদর হাসপাতাল চিকিৎসা নিচ্ছি। তবে এই দুই দিনের মধ্যে ডাঃ সাকোঁ একটিবারের জন্য বেডে এসে তিনি আমার পুত্রকে চিকিৎসা দেন নাই। আমার অস্স্থু পুত্রকে নিয়ে লাইনে দাড়িয়ে কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে।
এ ব্যাপারে ডাঃ জিএম মঈন উদ্দিন সাঁকো অভিযোগের বিষয়টি মেনে নিয়ে বলেন- নিয়ম হচ্ছে প্রতি সিটে সিটে গিয়ে রোগী দেখার, তবে আমি অসুস্থ্য থাকায় নার্সের রুমে বসে রোগী দেখেছি।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল হক বলেন- ওয়ার্ডে কর্তব্যরত ডাক্তারা রোগীদের কাছে গিয়ে চিকিৎসা দেবার কথা। তিনি কেন নার্সের রুমে বসে চিকিৎসা দিলেন এ বিষয়ে আমি অবগত নই। সারাদিন আমি আইন-শৃংখলা মিটিংয়ে ব্যস্ত ছিলাম। একজন সাংবাদিক আমাকে বিষয়টি জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa